রাজস্থানের জয়পুরে উদ্বোধন করা হলো দেশের প্রথম ' অঙ্গদাতা স্মারক '
দি নিউজ লায়ন ; জাতীয় অঙ্গদাতা দিবস শুক্রবার রাজস্থানের জয়পুরে উদ্বোধন করা হলো দেশের প্রথম অঙ্গদাতা স্মারক।উদ্বোধন করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালমিয়া ভারত সিমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মহেন্দ্র সিংহী , ক্রাফট বেটন এর সিইও সন্দীপ কুমার।
অঙ্গদানে মানুষকে উৎসাহিত করতে জয়পুর সিটিজেন ফোরামের মোহন ফাউন্ডেশন গড়ে তুলেছে ' নবজীবন । সারা দেশের অঙ্গদাতাদের সম্মান জানাতে তাঁরা অঙ্গদাতা স্মারক গড়ে তোলার উদ্যোগ নেন। জয়পুরের শিল্পী সমীর হোয়েটন এটি গড়েছেন এবং এর প্রযুক্তি ও কারিগরি দিয়েছে ডালমিয়া সিমেন্টের ক্রাফট বেটন।
শুক্রবার বিকেলে এটি উদ্বোধন করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান , যন্ত্রর- মন্তরের ধাঁচে এমন অঙ্গদাতা স্মারক সারাদেশের অঙ্গদাতাদের শ্রদ্ধা জানাবে। তাঁদের অঙ্গদানের মাধ্যমেই নবজীবন লাভ করেছেন বহু মানুষ। তিনি অঙ্গদান করার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Post a Comment